১৫ মে ২০২২


জৈন্তাপুরে লেগুনা চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

শেয়ার করুন

জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুর উপজেলার হরিপুরে লেগুনা চাপায় রাশেদ আহমদ (২২) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত রাশেদ আহমদ গোয়াইনঘাট উপজেলার বাসিন্দা।

রোববার বিকেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার হরিপুর পাখিটিকি নামক স্থানে মোটরসাইকেল ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে রাশেদ আহমদ (২২) নামের এক যুবক ঘটনাস্থলেই মারা গেছেন। এ ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

শেয়ার করুন