২৮ ডিসেম্বর ২০২৩
ডেস্ক রিপোর্ট: প্রাকৃতিক সৌন্দর্য্যরে অপরূপ লীলাভূমি ম্যারাথন কক্সবাজার রান ২০২৩ এ ৭.৫ কি.মি দৌড় প্রতিযোগিতায় ফিনিশিং পদক অর্জন করেছেন সিলেটের মো. আরিফ উদ্দিন ওলি। শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল ৬টা ৩০ মিনিটে কক্সবাজার রান ২০২৩ ও বেটার টুগেদার বাংলাদেশ এর আয়োজনে এ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয়।
দৌড় প্রতিযোগিতাটি সমুদ্র সৈকতের লাবনী পয়েন্ট থেকে শুরু হয়ে সুগন্ধা পয়েন্ট হয়ে ডলফিন মোড় ঘুরে আবারও শহরের ঘুনগাছ তলা মোড় হয়ে হলিউডের মোড় ঘুরে পুনরায় লাবনী পয়েন্টে এসে শেষ হয় ।
এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় স্থানীয়, বিদেশী পর্যটকও বিভিন্ন জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে ৪ শত জন নারী-পুরুষ, বৃদ্ধ, যুবক অংশগ্রহণ করেন।

গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে মো. আরিফ উদ্দিন ওলি জানান, প্রথম ১ কি. মি কঠিন ছিলো কারণ প্রথম ট্রেক ছিলো বালুর উপর, আমরা দৌড়াতেই পারছিলাম না, কিন্তু হাল ছাড়িনি এবং আমার চারপাশের কিছু মানুষ ছিল যারা আমাকে সাহস ও অনুপ্রাণিত করেছে। সবার উষ্ণ অভ্যর্থনায় নিজেকে পৌছে দিয়েছি ফিনিশিং লাইনে। সকলের সমন্বিত প্রচেষ্টা ও দোয়ায় আমি ফিনিশিং পদকে সফল হয়েছি এবং সকলের প্রতি ভালোবাসা কামনা করছি। যাতে সবসময় এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারি। এ ছাড়াও আমি আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে বিভিন্ন পদক অর্জন করেছি। এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে তুলে ধরতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবো।
তিনি এমন আয়োজন যাতে বারবার হয় এমন প্রত্যয় ব্যক্ত করেন এবং যারা উক্ত আয়োজনে সহযোগীতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞাতা জানান।