২ মার্চ ২০২৩


টিকটক নিয়ে ছাতকে দুই গ্রামের মধ্যে তুমুল সংঘর্ষ

শেয়ার করুন

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে মুক্তিরগাঁও বনাম ভাসখালা গ্রামের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়েছে। বুধবার রাত নয় টার পর পরই ছাতকের এই দুই গ্রামের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যায়।

স্হানীয় বঙ্গবন্ধু সড়ক বা ভাইপাস রোড নামে পরিচিত এ নতুন ব্রিজের সম্মুখীন এ সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এখানে টিকটক ভিডিও এবং গাড়ি ভাড়া নিয়ে প্রায় বাকবিতন্ডা হয়ে থাকে। রাত ৯ টায় শুরু করে প্রায় দুই ঘন্টা এ সংঘর্ষ চলে পরবর্তীতে ছাতক থানা থেকে পুলিশ এবং বিডিআর এসে প্রায় আধ ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে সড়কের আশে পাশে প্রায় শতাধিক দোকান পাট ভাংচুর করা হয়।

রাত ১২টা ৪৫ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায় দুই গ্রামের শতাধিক মানুষ গুরতর অহত অবস্থায় আছেন। বর্তমানে প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণে রাখার চেষ্টায় আছে। এ পরিস্থিতিতে প্রশাসনের কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বিস্তারিত আসছে…

শেয়ার করুন