২৬ ফেব্রুয়ারি ২০২৩
ডেস্ক রিপোর্ট : সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এম এ জলিলের গ্রামের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। তার গ্রামের বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের দক্ষিণ বেলতলী। শনিবার মধ্যরাতে হাফপ্যান্ট পরা র ৮ থেকে ১০ জনের একদল ডাকাত তার গ্রামের বাড়িতে হানা দেয়। এসময় বাড়িতে থাকা তার মা-বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে লুট করে নেয় ঘরের মূল্যবান সবকিছু।
মই দিয়ে বাড়ির সীমানাপ্রাচীর বেয়ে ডাকাত দল ভেতরে প্রবেশ করে। বারান্দায় গ্রিলের দরজার ভেতরের সিটকিনি খুলে ভেতরে প্রবেশ করে ডাকাত দলের লোকজন তাঁর বাবা ও মার গলায় ছুরি ঠেকিয়ে মৃত্যুর ভয় দেখিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার ও অতিরিক্ত ডিআইজির ইউনিফর্ম (টিউনিক) লুটে নেয়। খবর পেয়ে রাত তিনটার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মিন্টু মিয়া গণমাধ্যমকে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশ সুপারের নির্দেশে ঘটনার পরপর পুলিশের বিভিন্ন বিভাগ ব্যাপক তৎপরতা চালাচ্ছে। আশা করি, সংশ্লিষ্ট ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনতে পারব।’