২৫ ফেব্রুয়ারি ২০২৩


কান্দিগাঁওয়ে সংঘর্ষ : মাওলানা এনাম আহত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট সদরের কান্দিগাঁওয়ে দুপক্ষে সংর্ঘষ হয়েছে। জায়গা-জমির বিরোধকে কেন্দ্র করে ফরিদ উদ্দিন ও আনোয়ার হোসেন-দের মধ্যে এ সংঘর্ষ হয়। সংঘর্ষ থামাতে গিয়ে আহত হয়েছেন মাওলানা এনামুল হক খান এহসানসহ কয়েকজন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইউনিয়নের নইরপুতা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, নইরপুতা গ্রামের ফরিদ উদ্দিন পিতা মরহুম রাশিদ আলী এবং আনোয়ার হোসেন পিতা আঞ্জব আলীর মধ্যে জমি সংক্রান্ত বিরোধ ছিল। সেই বিরোধের জেরে ফরিদ ও আনোয়ার পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। অবস্থা বেগতিক দেখে মাওলানা এনামুল হক খান এহসানসহ কয়েকজনসংর্ঘষ থামাতে এগিয়ে যান। ওই সময় আনোয়ার হোসেন পক্ষ বিচার মেনে নেন। তবে ফরিদ উদ্দিন পক্ষের কাছে যাওয়ার পর বিচার না মেনে তাদের উপর হামলা চালানো হয়। এতে মাওলানা এহসানসহ কয়েকজন আহত হন।

আহত মাওলানা এহসানকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালে ৩য় তলা ১১ নাম্বার ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।মাওলনা এনামুল হক খান এহসান নইরপুতা গ্রামের ইউসুফ আলী খানের পুত্র । তবে জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান জানান- এ ব্যাপারে এখনও লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

শেয়ার করুন