১৫ আগস্ট ২০২২
নিজস্ব প্রতিবেদক : জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের (সিউজা) নেতৃবৃন্দ।
সোমবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন তাঁরা।
এসময় উপস্থিত ছিলেন সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের সভাপতি সুবর্ণা হামিদ, সহসভাপতি অমিতা সিনহা, সাধারণ সম্পাদক শাকিলা ববি, সাংগঠনিক সম্পাদক হেনা মমো, দপ্তর সম্পাদক ফাইজা রাফা ও কার্যনির্বাহী সদস্য শ্রাবণী তালুকদার ।