৫ ফেব্রুয়ারি ২০১৮

শাহজালাল (রহ.) মাজার জিয়ারত শেষে সাবেক এই প্রধানমন্ত্রী খাদিমে হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারতে যান। সেখান থেকে রাতেই তাঁর ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।
খালেদা জিয়াকে একনজর দেখতে সোমবার দুপুর থেকে শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে জড়ো হন কয়েক হাজার দলীয় নেতাকর্মী। হাতে ব্যানারা পোস্টার নিয়ে দলীয় প্রধানকে স্বাগত জানান তারা। বেগম জিয়াকে স্বাগত জানাতে এ সময় মাজার প্রাঙ্গণে নেতাকর্মীদের ঢল নামে। দেখা দিয়েছে দলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা। তাকে এক নজর দেখতে রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় দলের কর্মী ও সমর্থকদের। সার্কিট হাউস থেকে মাজার পর্যন্ত সড়কের দুই পাশেও বিএনপি নেতাকর্মীরা জড়ো হন।
নেতাকর্মীদের ভিড় ঠেলে খালেদা জিয়াকতে মাজারের এবাদতখানায় নিয়ে যেতে বেগ পেতে হয় নিরাপত্তাকর্মীদের। ভিড়ের কারণে নেত্রীর দেখা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন মহিলা দলের স্থানীয় অনেক নেত্রী।
এর আগে সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৪০ মিনিটে খালেদা জিয়ার গাড়িবহর দক্ষিণ সুরমার চণ্ডিপুল হয়ে সিলেটে প্রবেশ করে। পরে দুপুর ৪টা ৩৫ মিনিটে খালেদা জিয়ার গাড়িবহর সিলেটে সার্কিট হাউজে এসে পৌছায়।
সোমবার সকালে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবীর খান এর দেওয়া তথ্য মতে সকাল সোয়া ৯টায় গুলশানের নিজ বাসভবন ফিরোজা থেকে সড়কপথে রওনা হন বেগম জিয়া। এ সফরে তার সঙ্গী হয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ শতাধিক নেতা।
সফরসূচি অনুযায়ী, খালেদা জিয়া হজরত শাহজালাল (রহ:) শেষে হজরত শাহপরান (রহ:) এর মাজার জিয়ারত করবেন। এরপর সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ দেবেন।
(আজকের সিলেট/৫ ফেব্রুয়ারি/ডি/কেআর/ঘ.)