৫ ফেব্রুয়ারি ২০১৮


খাদিমপাড়া থেকে অস্ত্র উদ্ধার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : শহরতলীর খাদিম পাড়া ইউনিয়নের দত্তগ্রাম এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ২২ ইঞ্চি লম্বা এল জি (সার্টার গান) বন্দুক উদ্ধার করেছে হযরত শাহপরান (রহ.) থানা পুলিশ।

রবিবার গভীররাত পৌনে ২টার দিকে দত্তগ্রামস্থ সিলেট তামাবিল সড়কের পাশ থেকে পরিত্যক্ক অবস্থায় এল.জি (সার্টার গান) বন্দুক উদ্ধার করেন শাহপরান (রহ.) থানার এ্স অাই মাসুদ রানা।

অস্ত্র উদ্ধারের সত্যতা নিশ্চিত করে হযরত শাহপরান (রহ.) থানার ওসি আখতার হোসেন জানান, অস্ত্রটি জব্দ করা হয়েছে এবং এ ব্যাপারে তদন্ত চলছে।

(আজকের সিলেট/৫ ফেব্রুয়ারি/ডি/এমকে/ঘ.)

শেয়ার করুন