১৫ অক্টোবর ২০২৩


হবিগঞ্জে ৩০০ প্লেট কাচ্চি চেয়ে ওসির চিঠি : তদন্ত কমিটি গঠন

শেয়ার করুন

আজকের সিলেট ডেস্ক : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল কামালের বিরুদ্ধে শিল্পপ্রতিষ্ঠানে চাঁদা চেয়ে চিঠি দেওয়ার অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, পুলিশিং ডে ও দুর্গাপূজা উদযাপন কমিটির অতিথিদের আপ্যায়ন করতে হবিগঞ্জের একটি শিল্পপ্রতিষ্ঠানকে সাড়ে তিন লাখ টাকার মালামাল চেয়ে চিঠি দেন ওসি কামাল।

চিঠিতে অতিথিদের আপ্যায়ন করতে ৩০০ প্লেট কাচ্চি বিরিয়ানি, ৩০ কেজি জিলাপি, ৩০ কেজি মিষ্টি, ৩০০ প্যাকেট দই ও ৫০০ বোতল পানি চাওয়া হয়।

এছাড়া আরও দুটি শিল্পপ্রতিষ্ঠানে তিনি একইভাবে চিঠি দিয়েছেন বলে খবর পাওয়া গেছে ।

তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপার সামছুল হক ও অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান । সদস্য হিসেবে আছেন বিশেষ শাখার পরিদর্শক রফিকুল ইসলাম। খলিলুর রহমান বলেন, তদন্ত কমিটির হাতে তিনদিন সময় রয়েছে। এ সময়ের মধ্যেই প্রতিবেদন দাখিল করা হবে।

এএস // আতারা

শেয়ার করুন