২২ ফেব্রুয়ারি ২০২৩
নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ সুরমাল বরইকান্দি এলাকায় সুরমাপারে পাওযা বস্তাবন্দী লাশের পরিচয় পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম সাজ্জাদ আলী (৩৫)। তিনি এসএমপির জালালাবাদ থানা এলাকার বসন্তরাগাঁওয়ের মৃত সোয়াব আলীর ছেলে।
এর আগে গত সোমবার সকালে বস্তাবন্দী অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে দক্ষিণ সুরমা থানাপুলিশ। লাশ উদ্ধারের দুইদিন পরে সেই লাশের শনাক্ত হয়েছে।
দক্ষিণ থানার ওসি মো. কামরুল হাসান তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।