১১ ডিসেম্বর ২০২২


বড়লেখায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

শেয়ার করুন

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় এসএসসি ও সমমানের পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তির্ণ কৃতি শিক্ষার্থী ও জিপিএ -৫ প্রাপ্তদের সংবর্ধনা দেওয়া হয়েছে। দক্ষিণ সুড়িকান্দি আদর্শ ক্লাব এই সংবর্ধনার আয়োজন করে। এতে জিপিএ-৫ প্রাপ্ত ১৫ জনসহ মোট ২৯ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।

শনিবার দুপুরে ঈদগাহ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে ক্লাবের প্রধান উপদেষ্টা হাজী মছব্বির আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ফাহিমুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির
বক্তব্য রাখেন দাসের বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিক উদ্দিন আহমেদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন ঈদগাহ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হাজী মুহিবুর রহমান, স্কুলের প্রধান শিক্ষক বিধান দে, গ্রামের প্রবীণ মুরব্বি আপ্তাব আলী, ক্লাবের উপদেষ্টা ময়নুল ইসলাম, ক্লাবের সাবেক প্রতিষ্টাতা সভাপতি হিফজুর রহমান সুমন, ক্লাবের সভাপতি শফিকুল হক, ঈদগাহ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কমর উদ্দিন, পরিচালনা কমিটির সদস্য নূর উদ্দিন, সুহেবুর রহমান প্রমুখ।

শেয়ার করুন