২১ ফেব্রুয়ারি ২০২৩
মধ্যনগর (সুনামগঞ্জ) সংবাদদাতা: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণের ২১ফেব্রুয়ারীর প্রথম প্রহরেই শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
১২টা এক মিনিটে মধ্যনগর উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ, প্রেসক্লাব, ইউনিয়ন পরিষদ, যুবলীগ, ছাত্রলীগ, বণিক সমিতি, কমিউনিস্ট পার্টি সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।
গভীর রাতে মধ্যনগর উপজেলা প্রশাসন, মধ্যনগর থানা, স্থানীয় সরকার, প্রেসক্লাব, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন।