২১ ফেব্রুয়ারি ২০২৩


মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : আজ ২১ শে ফেব্রুয়ারি, মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে জাতীয় ও স্থানীয়ভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রিয় মাতৃভাষার মর্যাদা-অধিকার রক্ষা, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত অগণিত শহীদের রক্তে রঞ্জিত দিবসটি বরাবরের মতো এবারও শ্রদ্ধাবনতচিত্তে স্মরণ ও পালন করা হবে। রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন কর্মসূচির পাশাপাশি রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও সংস্থা বিভিন্ন কর্মসূচি পাণ করবে।

এ উপলক্ষে জাতীয় ও স্থানীয়ভাবে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচির মধ্য রয়েছে- একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ (রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর)। একুশে ফেব্রুয়ারি ভোর সাড়ে ৬টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়, বঙ্গবন্ধু ভবনসহ সারাদেশে সব সংগঠনের সব শাখা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন।

সকাল ৭টায় কালোব্যাজ ধারণ, প্রভাতফেরী সহকারে আজিমপুর কবরস্থানে ভাষাশহীদদের কবর ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন (নিউ মার্কেটের দক্ষিণ গেট থেকে প্রভাতফেরী শুরু হবে)।

সিলেটেও জেলা প্রশান,আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন-প্রতিষ্ঠান নানা কর্মসূচী পালন করবে। এ উপলক্ষে মঙ্গলবার জাতীয় ছুটির দিন।

শেয়ার করুন