৬ আগস্ট ২০২৩


ভারমুক্ত হলেন গিয়াস উদ্দিন আহমদ ও গোবিন্দ দাশ

শেয়ার করুন

মো. আশরাফুল ইসলাম, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : ভার মুক্ত হলো নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। গিয়াস উদ্দিন আহমদকে সভাপতি ও অ্যাডভোকেট গতি গোবিন্দ দাশকে সাধারণ সম্পাদকের পূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে। গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনা তাঁর বক্তব্যে সারাদেশে ভারপ্রাপ্তদের পূর্ণ দায়িত্ব প্রদান করেন।

বর্ধিত সভায় উপস্থিত থাকা হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল ২০১৬ সালে গজনাইপুর ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ২০২০ সালের ৭ জুলাই ২২৯ জন সুবিধাভোগীর চাল আত্মসাতসহ নানা দুর্নীতির অভিযোগে মুকুলকে চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ১৫ জুলাই ইমদাদুর রহমান মুকুলকে আওয়ামী লীগের সভাপতির পদ থেকেও অব্যাহতি দেয়া হয়। ২০২১ সালে অনুষ্ঠিত হওয়া ইউপি নির্বাচনে নৌকা প্রতীক না পেয়ে মুকুল বিদ্রোহী প্রার্থী হন। পরে তাকে দল থেকে বহিস্কার করা হয়। ২০২১ সালের নভেম্বর মাসের শেষ সাপ্তাহে ভারপ্রাপ্ত দায়িত্ব দেয়া হয় সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিন আহমদকে।

এছাড়া ২০২১ সালের মার্চ সাসে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীর বিরুদ্ধে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় দুই এমপির বাক-বিতণ্ডার ঘটনা মোবাইলে ধারণের অভিযোগ ওঠে। ২১ মে দলীয় পদবি থেকে অব্যাহতি চেয়ে জেলা আওয়ামী লীগ সভাপতি-সম্পাদকের নিকট লিখিতভাবে আবেদন করেন তিনি। পরে সাইফুলকে দল থেকে অব্যাহতি দেয়া হয়। মে মাসের শেষ সাপ্তাহে যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গতি গোবিন্দ দাশকে ভারপ্রা

শেয়ার করুন