১৪ জুলাই ২০২৩


মাত্র ৫০ টাকায় ডেঙ্গু পরীক্ষা!

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে এবার স্বল্প মূল্যে ডেঙ্গু পরীক্ষা করানো যাবে। এখন থেকে মাত্র ৫০ টাকায় করা যাবে এই পরীক্ষা।

সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত শংকর বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী ১ মাস ১০০ টাকার পরিবর্তে ৫০ টাকায় ডেঙ্গু পরীক্ষা করানো যাবে। প্রতিদিন সকাল আটটা থেকে বিকেল দুইটা পর্যন্ত প্যাথলজি বিভাগে ৫০ টাকায় ডেঙ্গু পরীক্ষা করানো যাবে।

তিনি জানান, বর্তমানে সিলেট জেলায় ১২ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে তিনজন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আর বাকি ৯ জন বাসায় ডাক্তারের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন।

শেয়ার করুন