২০ ফেব্রুয়ারি ২০২৩
ডেস্ক রিপোর্ট : সিলেটের দক্ষিণ সুরমায় সাংবাদিকদের সাখে মতবিনিময় করেছেন যুক্তরাষ্ট্র শ্রমিকলীগের সাধারণ সম্পাদক, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, আগামী দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী জুয়েল আহমদ।
সোমবার দুপুরে দক্ষিণ সুরমার স্টেশন রোডস্থ একটি অভিজাত হোটেলে এ মতবিনিময় সভা হয়।
মতবিনিময় কালে জুয়েল আহমদ ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক গোলাম মর্তুজা বাচ্চু, দৈনিক দেশবার্তার সিলেট ব্যুরো প্রধান দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, দি নিউ নেশন ও আজকালের খবর এর সিলেট ব্যুরো প্রধান এস.এ শফি, বাংলা টিভি সিলেট ব্যুরো প্রধান আব্দুল কাইয়ুম উল্লাস, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সদস্য রেজাউল হক ডালিম।
উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাদিকুর রহমান চৌধুরী, অর্থ সম্পাদক মো. সানোয়ার আলী, প্রচার সম্পাদক ইসমাঈল আলী টিপু, দফতর ও পাঠাগার সম্পাদক সাদিকুর রহমান সোহেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমরান ফয়সল, নির্বাহী সদস্য শামীম তালুকদার, আবু বক্কর তালুকদার, মোঃ শামীম আহমদ, দিলোয়ার হোসেন মামুন, দক্ষিণ সুরমা প্রেসক্লাব কোষাধ্যক্ষ শরিফ আহমদ, দপ্তর ও পাঠাগার সম্পাদক খায়রুল আমিন রাফসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাহেদ আহমদ শান্ত, নির্বাহী সদস্য আজমল আহমদ রুমন, ক্লাব সদস্য রফিক আহমদ, ছাদিম মিয়া, দক্ষিণ সুরমা উপজেলা জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি, ক্যাম্পেইন ফর জুয়েল আহমদ গ্রুপের চীফ এডমিন কিবরিয়া আহমদ অপু, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্বাস আলী, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জয়ন্ত গোস্বামী সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।