৯ জুন ২০২২


দোয়ারাবাজারে বাড়ছে পানি, আবারো বন্যার আশঙ্কা

শেয়ার করুন

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেউ ফের বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এতে জনমনে দুঃশ্চিন্তা আর উৎকণ্ঠা বিরাজ করছে। গত সপ্তাহ থেকে শুরু হওয়া টানা সৃষ্টির ফলে পুনরায় উপজেলার নদ-নদী ও হাওড়ে পানি বাড়তে শুরু করেছে।

বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন নদ-নদী ও হাওড়ে পানি বাড়তে দেখা গেছে। উপজেলা সদরের শরিফপুর গ্রামসহ পাশবর্তি নিম্নাঞ্চলের অধিকাংশ রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। আবারও ভয়াবহ বন্যা দেখা দিলে উপজেলা জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হবে। পাশাপাশি বিগত বন্যায় ক্ষতিগ্রস্থ রাস্তা-ঘাটের বেহাল দশা ও নদী ভাঙ্গন মারাত্মক আকার ধারণ করতে পারে বলে শংকিত হয়ে পড়েছেন স্থানীয় জনসাধারণ।

গেলো বন্যায় দোয়ারাবাজারের বিভিন্ন পাকা-কাঁচা রাস্তাঘাট, নদীভাঙ্গন, কৃষি ও মৎস্য সেক্টরে বিশাল ক্ষতিসাধিত হয়েছে। পাশাপাশি প্রায় শতাধিক বসতঘর বিধ্বস্ত এবং আংশিক আরো হাজারের অধিক বাড়ীঘর ও সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ক্ষতিসাধিত হওয়ার পাশাপাশি অনেকে এখনো গৃহহীন অবস্থায় অন্যত্র বসবাস করছেন।

এদিকে, গেলো বন্যায় রাস্তায় বড় ধরনের গর্ত ও ভাঙ্গনের সৃষ্টি হওয়ায় বিভিন্ন সময় দুর্ঘটনাও ঘটেতে দেখা গেছে।

শেয়ার করুন