২৭ জুন ২০২৩


আবুল হাশেমের দ্বিতীয় গ্রন্থ বাংলাদেশ আওয়ামী লীগ : যুক্তরাজ্য মোড়ক উম্মেচন

শেয়ার করুন

আজিজুল আম্বিয়া : যুক্তরাজ্য আওয়ামীলীগ এর সহ-সভাপতি আবুল হাশেম রচিত বাংলাদেশ আওয়ামী লীগ যুক্তরাজ্য অধ্যায় -এর মোড়ক উম্মেচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোমবার (২৬ জুন) সন্ধ্যায় লন্ডনের মেনোর পার্কের সুলতান ইন হোটেলে মোড়ক উম্মেচন অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

যুক্তরাজ্য আওয়ামীলীগ এর সভাপতি সুলতান মুহাম্মদ শরীফ এর সভাপতিত্বে এবং প্রাবন্ধিক ও গবেষক সুজাত মনসুর এর পরিচালনায় বইটির উপর আলোচনা করেন যুক্তরাজ্য আওয়ামীলীগ এর সিনিয়র সহ- সভাপতি আলহাজ্ব জালাল উদ্দিন, যুক্তরাজ্য আওমীলীগ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নইম উদ্দিন রিয়াজ, এম পি হাবিবুর রহমান হাবিব, নিউহ্যাম কাউন্সিলের মেয়র রহিমা রহমান, সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামীলীগ এর মহিলা সম্পাদিকা মেহের নিগার চৌধুরী, কাউন্সিলর মুজিবুর রহমান জসিম, কবি ড.আজিজুল আম্বিয়া, ফেরদৌসি হাসেম , কবি সৈয়দ হিলাল সাইফ চ্যানেল এস এর সংবাদ পাঠিকা নাজরাতুন নাইম ইসলাম , শফিকুর রহমান বিপ্লবী সহ প্রমুখ।

উল্লেখ্য বইটির মোড়ক উম্মেছন করেন বিশিস্ট রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা সুলতান মুহাম্মদ শরীফ। এই অনুস্ঠানে লেখক , সাংবাদিক, কবি , সাহিত্যিকদের ছিল সরব উপস্হিতি। আলোচকবৃন্দ বলেন বইটিতে যুক্তরাজ্য আওয়ামী লীগ এর ইতিহাস ঐতিহ্যকে সামনে রেখে লেখক বই রচনা করেছেন যা পরবর্তী প্রজন্মের জন্য খুব কাজে আসবে । তাই বইটি পড়ার জন্য সবাইকে আহ্বান জানান ।

শেয়ার করুন