২৮ মার্চ ২০২৩


সিশেলসকে হারিয়ে সিরিজ জিততে চায় বাংলাদেশ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ বনাম সিশেলস এর দুই ম্যাচের সিরিজের আজ মঙ্গলবার শেষ ম্যাচ। ১-০ গোলের সিরিজে এগিয়ে থাকা বাংলাদেশ আজ জিততে চায় সিরিজ। বাংলাদেশ যদি আজ সিশেলসকে হারাতে পারলেই বা ”ড্র” করলেই সিরিজ বাংলাদেশের। অতিথিরাও আজ জিতে সমতায় শেষ করতে চায় সিরিজ। সিলেট জেলা স্টেডিয়ামে আজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩ টা ৪৫ মিনিটে।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৯২তম স্থানে। সিশেলসের অবস্থান ১৯৯তম স্থানে। অথচ এই দলটির বিপক্ষেই প্রথম ম্যাচে জিততে লড়াই করতে হয়েছে বাংলাদেশকে। তারিক কাজীর একমাত্র গোলেই কোনোমতে জয় নিয়ে মাঠ ছেড়েছে জামাল ভুঁইয়ারা।

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে সাত ধাপ পিছিয়ে থাকা দল সিশেলসের দলে নেই কোন পেশাদার ফুটবলার। কেউ রাজমিস্ত্রী, কেউ ড্রাইভার, কেউ জাহাজের তত্ত্বাবধায়ক। দর্শকশূন্য মাঠে সেই দলটির বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশ ফারাক বুঝাই যায়নি। ১ গোলে জিতেছে কোনো মতো। তৈরি করতে পারে মাঠে দর্শক টানার মতো উত্তেজনা। এমন ম্যাড়ম্যাড়ে খেলা দেখার জন্য আজ মাঠে দর্শন উপস্থিতি বাড়বে এমন আশা করা কঠিন।

আজ শেষ ম্যাচকে সামনে রেখে গতকাল সোমবার সিলেট জেলা স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশ দল। খাদিমনগরের বিকেএসপিতে অনুশীন সেরেছে সিশেলস।

শেয়ার করুন