ডেস্ক রিপোর্ট : মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন উপলক্ষে তথ্য উপাত্ত ফরম বিতরণ অব্যাহত রেখেছে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল।
বুধবার সন্ধ্যায় মহানগরীর ৭ ও ৮ নং ওয়ার্ডে তথ্য উপাত্ত ফরম বিতরণ করা হয়।
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের টিম লিডার মাসুম ইবনে রাজ্জাক রুমেল এর সভাপতিত্বে, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য ৭.৮.৯ নং ওয়ার্ডের টিম লিডার সামাদ হোসেন, সেলিম মিয়া ও গোলাম রব্বানীর যৌথ পরিচালনায় ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব)।
জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল আহমদ বেনুর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠিত সভাশ প্রধান বক্তার বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফছর খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক
আব্দুল হাসিম জাকারিয়া, রুনু আহমদ, উসমান হারুন পনির , আজিজ খান সজীব,সিনিয়র সদস্য কামরুজ্জামান দিপু,বেলাল আহমদ, দেওয়ান রেজা মজিদ, ফাহিম আহমদ চৌধুরী, আবির হাসান মুহিন,ইবনে জাহান তানভীর, গোলাম মোস্তফা শামীম আহমদ চৌধুরী সুবহান আজাদ।
সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুল ওয়াদুদ মিলন, সাধারণ সম্পাদক সায়েম আহমদ, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সবুর আহমদ, সাধারণ সম্পাদক মিনহাজ পাঠান,মহানগর যুবদল নেতা ইমাদ উদ্দিন চৌধুরী, ৮ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ, জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দল নেতা সুমন আহমদ, কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলনেতা মানিক মিয়া, ৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক তাজ হোসেন তারেক, সদস্য সচিব নাইমুল ইসলাম আশিক,৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব লায়েক আহমদ, সিনিয়র যুগ্ন আহবায়ক সেবুল মিয়া সহ অন্যান নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে শতাধিক নেতৃবৃন্দের মধ্যে তথ্য উপাত্ত ফরম বিতরণ করা হয়।