২৪ ফেব্রুয়ারি ২০২৩


চিকনাগুল গ্যাস ফিল্ডস সংলগ্ন মাঠে প্রতিবাদ সভা

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড কোম্পানী কর্মচারীদের বদলি প্রত্যাহার ও অস্থায়ী কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ সহ বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের লক্ষে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃস্পতিবার সন্ধ্যায় জৈন্তাপুরের চিকনাগুল গ্যাস ফিল্ডস সংলগ্ন মাঠে প্রতিবাদ সভা হয়।

সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন থেকে অনেক আন্দোলন সংগ্রাম করে সিলেট গ্যাস ফিল্ডস লিঃ কোম্পানীতে স্থানীয় ৫২ জন শিক্ষিত যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু আমরা দুই ইউনিয়নের জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ দীর্ঘদিন আন্দোলন-সংগ্রাম করলেও তাদের চাকরি স্থায়ীকরণের ব্যবস্থা কোম্পানি করে নি। কোম্পানি বিভিন্ন সময়ে ‌’মিথ্যা’ আশ্বাস দিয়ে যাচ্ছে।
অন্যদিকে গত দুই বছর ধরে কর্মচারীদের শ্রমিক সংগঠন সিবিএ’র নেতৃত্বে একদল লোক কোম্পানিতে কর্মরত কর্মচারীদের নানা ভাবে হয়রানি করে আসছে।এমন কি তাদেরকে বিভিন্ন ফিল্ডে বদলী করা হচ্ছে। সম্প্রতি স্থানীয় ৭ জন কর্মচারীর বদলী আদেশ দেয়া হয়েছে।

প্রতিবাদ সভায় বক্তারা বদলী আদেশ পত্যাহারের জোর দাবী জানান। দাবী বাস্তবায়নের জন্য কোম্পানির এমডি মিজানুর রহমান কর্মচারীদের বদলি’র আদেশ প্রত্যাহারের আশ্বাস দিয়েছিলেন এবং বৈঠকে বসবেন। অথচ ২২ ফেব্রুয়ারী বিভিন্ন দপ্তর থেকে ছাড়পত্র দিয়ে বদলিকৃত কর্মসংস্থানে যোগদানের আদেশ দেন।

বদলীর আদেশ প্রত্যাহার, স্থানীয়দের চাকুরী স্থায়ীকরণ বিভিন্ন দাবী বাস্তবায়ন করতে শনিবার (২৫ ফেব্রুয়ারি)সন্ধ্যায় ফতেপুর ইউনিয়নে সভা ও রবিবার (২৬ ফেব্রুয়ারী) গ্যাস ফিল্ড গেইট সম্মুখে প্রতিবাদ সভার কর্মসূচী ঘোষণা করা হয়।

চিকনাগুল বাজারে ফতেপুর ও চিকনাগুল ইউনিয়নবাসীর আয়োজনে এ সভায় উপস্থিত ছিলেন চিকনাগুল ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, ফতেপুর ইউপি চেয়ারম্যান রফিক আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, আমিনুর রশিদ, জেলা পরিষদের সাবেক সদস্য মুহিবুল হক, সতের পরগণা মুরব্বি মাওলানা মুহিবুল হক, সাইফুল আলম মতি, আব্দুল কাহির, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলাউদ্দিন আলী, সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মকবুল আলী , আইন বিষয়ক সম্পাদক এডভোকেট হানিফ, বিজ্ঞান ও পযুক্তি সম্পাদক জহির রায়ান, সদস্য সোহেল রানা,সিলেট জেলা ট্রোক শ্রমিক ইউনিয়নের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ইউপি সদস্য মুজিবুর রহমান, মছদ্দর আলী, আব্দুল মতিন, নজরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আজির উদ্দিন, সমাজসেবী সায়মন, নুরুল ইসলাম মঞ্জুর, মুহিব উল্লাহ প্রমুখ।

শেয়ার করুন