৪ ফেব্রুয়ারি ২০১৮


কুলাউড়ায় পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট।। মৌলভীবাজারের কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।

শনিবার (৩ ফেব্রুয়ারী) রাত ১০টায় জয়চণ্ডী ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শারমীন বেগম মীম (৬) ও ওমি বেগম (২) দক্ষিণ গিয়াসনগর গ্রামের শাহীন আহমদের মেয়ে।

জয়চণ্ডী ইউনিয়নের চেয়ারম্যান কমরউদ্দিন আহমদ কমরু জানান, বিকাল থেকেই তাদের দুই বোনকে খুজেঁ পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পেছনের পুকুরে তাদের জুতা ভাসতে দেখা যায়। এর পর পুকুরে নেমে তল্লাশি চালিয়ে দুই শিশুকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম মুসা জানান, রাতে জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে শিশু দুটির লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে।

 

আজকের সিলেট/এস আর/ঘ.

শেয়ার করুন