৭ নভেম্বর ২০২৩
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রওশন সাগরকে গ্রেপ্তার করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার দুপুরে উপজেলার দরগাপাশা ইউনিয়নের ছয়হাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী।
তিনি বলেন, পাগলা বাজারে নাশকতা সৃষ্টির মামলায় রওশন সাগরকে গ্রেপ্তার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য, বিএনপির ডাকা অবরোধ কর্মসূচী চলাকালীন উপজেলার পাগলা বাজারে গাড়ি ভাঙচুর ও নাশকতার অভিযোগ এনে শান্তিগঞ্জ থানার বিএনপি ও সহযোগী সংগঠনের ৩২ নেতাকর্মীরা বিরুদ্ধে মামলা দায়ের করেন শান্তিগঞ্জ থানার এসআই মো. আফাতাবউজ্জামান রিগ্যান।
ওই মামলার ৩ নম্বর আসামি ছিলেন রওশন সাগর।
এএস // আতারা