১৫ ফেব্রুয়ারি ২০২৩
ডেস্ক রিপোর্ট : সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগর ফজলিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ ও গোবিন্দগঞ্জ নতুন বাজার জামে মসজিদের খতিব মাওলানা আবদুস সালাম আল মাদানীর বিরুদ্ধে মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে লন্ডনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার স্থানীয় সময় বিকেলে যুক্তরাজ্যে বাংলাদেশী কমিউনিটির সবচেয়ে বড় মানবাধিকার সংগঠন ‘নিরাপদ বাংলাদেশ চাই ইউকে ’র উদ্যোগে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে অনুষ্ঠিত উক্ত প্রতিবাদ সভায় ঐতিহ্যবাহী গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আওয়ামীলীগ নেতা সুজাত আলী রফিকের অপসারণ দাবী করা হয়।
সভায় বক্তারা বলেন, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্য বিবর্তনবাদ এর নামে পাঠ্যপুস্তকে ইসলাম বিদ্বেষী বিষয় যুক্ত করা হয়েছে।
বিভিন্ন পাঠ্যবইয়ে মুসলিম ইতিহাস বিকৃতি করে তরুণ প্রজন্মকে বিতর্কিত ইতিহাস শিক্ষার ষড়যন্ত্র করা হচ্ছে। নাস্তিক্যবাদী শিক্ষা ব্যবস্থার বিষয়ে কথা বলার কারনে সিলেটের প্রখ্যাত আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম মাদানীর বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মামলা দায়ের ধর্মপ্রাণ মুসলমান মেনে নিবেনা। এই মামলা প্রত্যাহার করতে হবে একই সাথে গোবিন্দগঞ্জ কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিককে অপসারণ করতে হবে।
‘নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র সভাপতি গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজ শাখার সাবেক সভাপতি মুসলিম খানের সভাপতিত্বে, সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আহমদ খানের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভার শুরুতে পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন আসাদ আহমদ। প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি আশিকুর রহমান আশিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য কমিউনিটির নেতা লোকমান আহমদ, সাবেক ছাত্র নেতা আবুল হোসেন, বিএনপি নেতা নুরুল ইসলাম মুদু মিয়া।
বক্তব্য রাখেন নিরাপদ বাংলাদেশ চাই (এনবিসি) ইউকে’র সহ সভাপতি আলী হোসাইন, সাবেক সভাপতি শামীমুল হক, এনবিসি ইউকের নির্বাহী সদস্য মো: আবু তাহের, মো: ইকবাল হোসেন, আব্দুল বাছিত, আলম আহমদ, মো: আমিনুল ইসলাম সফর, মো: ফান্টু, এস এম শামীম আহমদ, মো: আমিনুল ইসলাম, সাইদুজ্জামান তারেক, মানবাধিকার কর্মী রায়হান আহমদ, মিজানুর মিয়া, যুবদল নেতা সেলিম সরদার শওকত, মানবাধিকার কর্মী ইকবাল হোসেন, মাহফুজ আহমদ মুবিন, ফখরুল মিয়া প্রমূখ।