১৫ ফেব্রুয়ারি ২০২৩


পররাষ্ট্রমন্ত্রী সিলেট আসছেন কাল

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : দু’দিনের সফরে সিলেট আসছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার সকাল ৯টা ২৫ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন এবং শুক্রবার রাত সাড়ে আটটায় সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ফের রওয়ানা দেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ও মন্ত্রীর একান্ত সচিব এনামুল হাবীব বিষয়টি নিশ্চিত করেছেন।

পররাষ্ট্রমন্ত্রীর সফরসূচি অনুসারে, বৃহস্পতিবার সকাল ১০টায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন। দুপুর সাড়ে ১২টায় দুপুর মেন্দিবাগস্থ আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান ও বেলা ১টায় রাজা জি.সি. উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং সন্ধ্যা সাতটায় নাইওর পুল পয়েন্টস্থ ইম্পেরিয়াল হাসপাতাল উদ্বোধনে প্রধান অতিথি হয়ে যোগদান করবেন মন্ত্রী।

পরদিন শুক্রবার সকাল ১০টায় সিলেট নগরীর জেলরোডস্থ হোটেল গোল্ডেন সিটিতে বাংলাদেশ প্রাণিসম্পদ খাতঃ সমস্যা ও সম্ভাবনা বিষয়ক গণমাধ্যম কর্মশালায় প্রধান অতিথি হয়ে যোগ দেবেন।

সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সম্মাননা পদক প্রদান ও বিকাল ৪টায় নগরীর রিকাবিবাজারস্থ স্কাউট নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন।

একইদিন বিকাল ৫টায় সিলেট প্রেসক্লাব অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী তিনি প্রধান অতিথি থাকবেন। শুক্রবার রাত সাড়ে আটটায় সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে বিমানে রওয়ানা দেবেন।

শেয়ার করুন