১৫ অক্টোবর ২০২৩


বিশ্বনাথে আ.লীগ সভাপতি বহিষ্কার

শেয়ার করুন

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন আ. লীগসভাপতি আব্দুন নূরকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ। শনিবার (১৪ অক্টোবর) রাতে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ ও সাধারণ সম্পাদক ফারুক আহমদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে দল থেকে বহিষ্কারের আদেশ ও কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ।

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্র অমান্য করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় তাকে বহিষ্কার করা হয়েছে বলে আ. লীগের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে ।

এএস //কাশেম // আতারা

শেয়ার করুন