৩ ফেব্রুয়ারি ২০১৮


নগরীর মিরাবাজারে ট্রাক চাপায় পথচারীর মৃত্যু

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট  :সিলেট নগরীর মিরাবাজারে হযরত দাদাপীর(র.) এর মাজারের সম্মুখে ট্রাক চাপায় ঘটনাস্থলে এক পথচারীর মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারুক মিয়া (৭০) ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরের নোয়াহাটি গ্রামের মৃত কালা মিয়ার ছেলে।

ঘটনাস্থল থেকে আমাদের ফটো সাংবাদিক এইচ এম শহিদুল ইসলাম জানান, পণ্য বোঝাই একটি ট্রাক ওই পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেন। রাস্তা রক্তে লাল হয়ে গেলে স্থানীয় লোকজনকে পানি ফেলে রক্ত অপসারণ করতে দেখা যায়। মালবোঝাই ট্রাকটি নগরী থেকে তামাবিলের দিকে যাচ্ছিল বলে জানান তিনি।

কোতয়ালী থানার ওসি গৌছুল হোসেন সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছে।

(আজকের সিলেট/ডেস্ক রিপোর্ট/এইচআই/৩১ জানু)য়ারি/ঘ.

শেয়ার করুন