১৭ জুলাই ২০১৭


উইমেন্স মেডিকেল কলেজের এমডিকে মারধর করলেন মেয়র আরিফ

শেয়ার করুন

আজকের সিলেট ডেস্ক:: সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. শাহ আব্দুল আহাদকে মারধর করার অভিযোগ ওঠেছে সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে।

সোমবার বিকাল ৩টার দিকে কয়েকজন যুবককে সাথে নিয়ে তিনি এ ওই এমডিকে মারধর করেন বলে অভিযোগ ওঠেছে। তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন মেয়র আরিফ।

সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজের ভাইস-চেয়ারম্যান বশির আহমদ বলেন, ‘বেলা আড়াইটার দিকে মেয়র আরিফ ডা. শাহ আব্দুল আহাদের সাথে ফোনে কথা বলেন। এর কিছুক্ষণ পরই তিনি ২০-২৫ যুবককে সাথে নিয়ে এমডির অফিসে প্রবেশ করেন। কোন কিছু বুঝে উঠার আগেই তিনি এমডিকে চড়-থাপ্পড় মারেন এবং তাকে শাসিয়ে চলে যান।’

বর্তমানে ডা. আহাদ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌছুল আলম বর্তমানে ঘটনাস্থলে রয়েছেন।

সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজের ভাইস-চেয়ারম্যান বশির আহমদ জানিয়েছেন, মেয়র আরিফ হাসপাতাল ভেঙ্গে ফেলার জন্য সিটি করপোরেশনের বুলডোজার পাঠিয়েছেন। এ ঘটনায় তারা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

 

 

 

শেয়ার করুন