২৫ ডিসেম্বর ২০২২


শিববাড়ি রেলক্রসিং থেকে যুবকের খণ্ডিত লাশ উদ্ধার

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : দক্ষিণ সুরমায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষনিকভাবে নিহত যুবকের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।

রোববার সকালে নগরের শিববাড়ি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে শিববাড়ি বাজার সংলগ্ন রেললাইনে যুবকের খণ্ডিত লাশ দেখতে পেয়ে রেলক্রসিংয়ের গেটকিপারকে জানান স্থানীয়রা। তিনি রেলওয়ে পুলিশকে ঘটনাটি অবহিত করেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

সিলেট রেলওয়ে থানার ওসি শ ম কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ওই যুবকের খণ্ডিত লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, সকালে ঢাকাগামী কালনী এক্সপ্রেসের ধাক্কায় যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে।

নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে জানিয়ে ওসি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন