২৮ সেপ্টেম্বর ২০২০


করোনায় আ.লীগ নেতা মোশাররফ হোসেনের মৃত্যু

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মোশাররফ হোসেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শেয়ার করুন