১১ ফেব্রুয়ারি ২০২৩
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১১ টায় পৌর শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।
সম্মলনের সভাপতিত্ব করেন সড়ক ও সেতু মন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কেন্দ্রীয় সদস্য ড. মুশফিক হোসেন চৌধুরী, কেন্দ্রীয় সদস্য আজিজুস সামাদ ডন, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, জেলা সহসভাপতি মুহিবুর রহমান মানিক এমপি, ড. জয়া সেন গুপ্তা এমপি, মোয়াজ্জেম হোসেন রতন এমপি ও শামীমা আক্তার খানম এমপি।
সম্মেলনে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি পতে মনোনিত হলেন জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট ও সাধারণ সম্পাদক পদে মনোনিত হয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নোমান বখত পলিন। সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
এছাড়াও সদ্য সাবেক সভাপতি মতিউর রহমানকে কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনকে জাতীয় পরিষদ সদস্য হিসেবে ঘোষানা করেন কাদের।
এর আগে সভাপতি পদে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি, জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি সাবেক সংসদ সদস্য মতিউর রহমান, সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুহিবুর রহমান মানিক এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আজিজুস সামাদ ডন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অ্যাড. শামছুন্নাহার বেগম শাহানা, বর্তমান যুগ্মসম্পাদক অ্যাড. নান্টু রায়, যুগ্মসম্পাদক অ্যাড. হায়দার চৌধুরী লিটনের নাম শোনা গিয়েছিল।
এছাড়াও সাধারণ সম্পাদক পদে যাদের নাম শোনা গিয়েছিল, তারা হচ্ছেন- বর্তমান সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত, জেলা আওয়ামী লীগের বর্তমান সহ-সভাপতি নোমান বখ্ত পলিন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান, জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল, বর্তমান সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস ও জুনেদ আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. আক্তারুজ্জামান সেলিম ।
সাংগঠনিক সম্পাদক হতে আগ্রহী ছিলেন সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি অ্যাড. বোরহান উদ্দিন দোলন ও অ্যাড. মনিষ কান্তি দে মিন্টু, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক অ্যাড. আজাদুল ইসলাম রতন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমানে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাড. নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল, সাবেক ছাত্রনেতা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক সীতেশ তালুকদার মঞ্জু, বর্তমান প্রচার সম্পাদক সাবেক ছাত্রনেতা গোলাম সাবেরীন সাবু, সাবেক ছাত্রলীগ নেতা অ্যাড. আব্দুল আজাদ রোমান, অ্যাড. হাসান মাহবুব সাদী, অ্যাড. ছায়াদুর রহমান, জেলা শ্রমিক লীগের সভাপতি সাবেক ছাত্রনেতা সেলিম আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী।
উল্লেখ্য, ২০১৬ সালে সাবেক সংসদ সদস্য মুতিউর রহমানকে সভাপতি ও ব্যারিস্টার এম এনামুল কবির ইমনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা দেয়া হয়। ৭ বছর পর আজ জেলা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।