৭ ফেব্রুয়ারি ২০২৩
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
সোমবার মধ্যরাতে উপজেলার পৌর এলাকার স্বরস্বতী কামারগাঁও গ্রামের মৃত হা.আলাউদ্দিন ও হা.ফরিদ উদ্দিনের বাড়িতে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ১২টার দিকে হঠাৎ করে বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চোখের পলকে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। যেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খবর পেয়ে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল রাত পোনে ১টার দিকে ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এসময় খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশও ঘটনাস্থলে উপস্থিত হয়।
গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ লিয়াকত আলী বলেন, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় ১২ লাখ টাকার জিনিসপত্র উদ্ধার করা সম্ভব হয়েছে। আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি। প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে।