১৯ অক্টোবর ২০২৩


ইসরায়েলি বিমান হামলায় হামাসের নিরাপত্তা প্রধান নিহত

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি বাহিনীর হামলায় হামাসের জাতীয় নিরাপত্তা বাহিনীর প্রধান জিহাদ মহেসিন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) তার মৃত্যুর খবরটি জানিয়েছে হামাস সংশ্লিষ্ট একটি সংবাদমাধ্যম। সংবাদমাধ্যমটি বলেছে, গাজা সিটির শেখ রেদওয়ানে জিহাদ মহেসিনকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

এছাড়া পলিটব্যুরোর (হামাসের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণকারী কমিটি) একমাত্র নারী সদস্যও ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি সংবাদমাধ্যম।

তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জিহাদ মহেসিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নি।

গত ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। ওই হামলার প্রতিশোধ নিতে সেদিন থেকেই গাজায় অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বিমানবাহিনী। তাদের এসব নির্বিচার হামলায় এখন পর্যন্ত সাড়ে তিন হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার বেশিভাগই বেসামরিক নারী ও শিশু।

সূত্র: আল জাজিরা

 

এএস // আতারা

শেয়ার করুন