৮ মে ২০২২


সিলেটে আরো তিনটি খেলার মাঠ হবে : পররাষ্ট্রমন্ত্রী

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, সিলেটে খেলাধুলার জন্য কোন মাঠ নেই, এখানে কমপক্ষে আরও তিনটি মাঠের প্রয়োজন, এজন্য সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে বলে দিয়েছি নদীর ওপারে তিনি যেনো আরো তিনটি মাঠ তৈরির জন্য উদ্যোগ গ্রহন করেন। বাংলাদেশের জাতীয় দলে যারা খেলেন তারা সবাই মফস্বল থেকে উঠে আসেন। এর কারণ মফস্বলের ছেলে মেয়েরা খুব ভালো খেলে। আওয়ামী লীগ সরকার যতোদিন ক্ষমতায় আছে ততো আর কোন চিন্তা নেই তিনি মফস্বলের ছেলে মেয়েদের খেলাধুলা উন্নয়নে যা কিছু করা দরকার তা করবেন।

রোববার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭) ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নগরীর রিকাবীবাজারস্থ জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি, মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন, সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।

শেয়ার করুন