২৬ আগস্ট ২০২২


জেলা পরিষদ নির্বাচন : ১০ নং ওয়ার্ডে আলোচনায় শাহপরান

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : তফসিল ঘোষণার পর এখন সিলেটে বইছে জেলা পরিষদের নির্বাচনী হাওয়া। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৭ অক্টোবর সিলেট জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদ ছাড়াও কোন ওয়ার্ডে কে প্রার্থী হচ্ছেন এনিয়ে চলছে তুমুল আলোচনা।

জেলা পরিষদের নির্বাচনে অন্যান্য ওয়ার্ডের ন্যায় সিলেট গোয়ানইনঘাট উপজেলা নিয়ে ঘটিত ১০ নং ওয়ার্ডে কে হচ্ছেন প্রার্থী, কার গলায় পরানো হবে বিজয়ের মালা এনিয়ে চলছে হিসেব নিকাশ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এই ওয়ার্ডে সদস্য পদে এখন পর্যন্ত অর্ধ ডজন প্রার্থীর নাম শুনা গেলেও মুল আলোচনায় রয়েছেন ওয়ার্ডটির সাবেক সদস্য ও বিশিষ্ট রাজনীতিবীদ রফিকুল ইসলাম শাহপরান। তার সাথে প্রার্থী হতে চাইছেন- গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. লুৎফুল হক, বাংলাদেশ আওয়ামী লীগের ধর্মীয় উপকমিটির সদস্য ও ইমরান হোসেন সুমন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সদস্য সুবাস দাস, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছয়ফুল আলম আবুল, গোয়াইনঘাটের বিশিষ্ট ব্যবসায়ী বিলাল উদ্দিন।

এই ওয়ার্ডের অন্তর্ভুক্ত বেশ কয়েকটি ইউনিয়ন পরিষদের সদস্যদের সাথে কথা বলেন জানা যায়, জেলা পরিষদের বিগত মেয়াদে তৎক্ষালিন সদস্য রফিকুল ইসলাম শাহপরানের উদ্যোগে বেশকিছু উন্নয়ন কর্মকাণ্ড সম্পন্ন হয়েছে। তাছাড়া যেকোন প্রয়োজনে তাকে সবার আগে পাওয়া যায়। যেকারনে বেশীরভাগ ভোটার তাকেই পুনরায় প্রার্থী করতে চাইছেন।

এছাড়াও জনপ্রতিনিধিদের ভোটে জনপ্রতিনিধি নির্বাচন গোয়াইনঘাট উপজেলার প্রধান আলোচনা হিসাবে হাট-বাজার,অফিস-আদালতসহ ধর্মীয় উপাসনালয়ের ক্যাম্পাসে ও গুঞ্জন শোনা যাচ্ছে। পিছিয়ে নেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক।ফেইসবুকে সম্ভাব্য প্রার্থীদের অনুসারীরা প্রার্থীর পক্ষে সাফাই দিচ্ছেন।

উল্লেখ্য, তপসীল অনুয়াী নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ১৯-২১ সেপ্টেম্বর। আপিল নিষ্পত্তি ২২-২৪ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর এবং প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর। ভোটগ্রহণ ১৭ অক্টোবর। ভোট চলবে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে।

শেয়ার করুন