৫ ফেব্রুয়ারি ২০২৩


দোয়ারাবাজারে ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

শেয়ার করুন

দোয়ারাবাজার প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজর উপজেলার সুরমা ইউনিয়নের উপ-নিবার্চনে নবনিবার্চিত চেয়ারম্যান শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সুরমা ইউনিয়নের নব নিবার্চিত চেয়ারম্যান হারুন অর রশিদ কে শপথ বাক্য পাঠ করান সুনামগঞ্জের
জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন, উপ-পরিচালক, স্থানীয় সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ জাকির হোসেন, দোয়ারাবাজার উপজেলা নিবার্হী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকা,সুরমা ইউনিয়ন পরিষদ এর সচিব সামছুল আলম, ইউপি সদস্য মোশারফ ফরাজী,আহসান উদ্দিন, হাছান আলী দুঃখ, আব্দুর রউফ,মনির হোসেন, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান
প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন, স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

শেয়ার করুন