৩১ জানুয়ারি ২০১৮


বিলীন হতে চলেছে শায়েস্তাগঞ্জের সুতাং নদী

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট  : পলিমাটিতে ভরাট হয়ে বিলীন হতে চলেছে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জের ঐতিহ্যবাহী সুতাং নদী।হারিয়ে যাচ্ছে
প্রাকৃতিক সৌন্দর্য। বিপর্যস্থ হচ্ছে পরিবেশ। কিন্তু নদী রক্ষার্থে  কর্তৃপক্ষের  নেই কোন উদ্যোগ।

বর্তমানে সুতাং নদীর উপর দিয়ে পায়ে হেঁটেই পার হওয়া যায়। নদীর দুই পাড়ে জেগে ওঠা বালুচরে চাষাবাদ করছেন অনেক কৃষক। স্রোতহারা নদীর চরে এখন কৃষকরা বোরো ধানের বীজ বুনছেন। নাব্য সংকটের কারণে বর্ষা মৌসুমে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি ধারণ করতে পারছে না সুতাং নদী।

ফলে দুই কূল উপচে ভাসিয়ে দেয় জনপদ ও ফসলি জমি। এককালে এ নদী দিয়ে দেশি বা ইঞ্জিনের নৌকায় করে অনেক ব্যবসায়ী বিভিন্ন মালামাল নিয়ে জেলার বিভিন্ন স্থানে ব্যবসার কাজে যাতায়াত করত। শীঘ্রই সুতাং নদীটি খনন করলে নদীটি রক্ষা পাবে বলে মনে করছেন স্থানীয় লোকজন ও এলাকার সচেতন মহল।

বর্ষা মৌসুমে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি ধারণ করতে পারছেনা এই নদী। ফলে দুই কূল উপচে ভাসিয়ে
নিয়ে যায় ফসলি জমি। এতে শাক-সবজিসহ ধানের জমি ডুবে গিয়ে ব্যাপক ক্ষতিসাধিত হয়।

বর্তমানে সুতাং নদীর উপর দিয়ে পায়ে হেঁটেই পার হওয়া যায়। মনেই হয়না এখানে একটি গভীর নদী ছিল। শীঘ্রই সুতাং নদীটি
খনন করলে নদীটি রক্ষা পাবে ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা পাবে বলে মনে করছেন স্থানীয় লোকজন ও এলাকার
সচেতন মহল।

(আজকের সিলেট/ডেস্ক রিপোর্ট/এইচআই/৩১ জানুয়ারি/ঘ.)

SHARE

শেয়ার করুন