২৬ জুন ২০২০


সুরমা বিপদসীমার ওপরে, আতঙ্কে নদী তীরের মানুষ

শেয়ার করুন

কানাইঘাট প্রতিনিধি : কানাইঘাট উপজেলায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সুরমা নদীর পানি বিপদসীমার ৬৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উপজেলা কয়েক হাজার মানুষ পানিবন্ধি হয়ে পড়েছেন।

লোভা ও সুরমা নদী দিয়ে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার ১নং লক্ষী প্রসাদ পূর্ব,২নং লক্ষী প্রসাদ পশ্চিম, ৫নং বড় চতুল,কানাইঘাট পৌরসভা, ৯নং রাজাগঞ্জ ইউনিয়ন বন্যার পানিতে প্লাবিত হয়েছে।

এছাড়া বৃষ্টি ও বন্যার পানিতে অনেক রাস্তাঘাট তলিয়ে গিয়ে গর্তের সৃষ্টি হয়ে যান চলাচল হুমকির মুখে পরেছে।

শেয়ার করুন