২ ফেব্রুয়ারি ২০২৩


লালাখালে নৌকা উল্টে ব্যবসায়ীর মৃত্যু

শেয়ার করুন

জৈন্তাপুর প্রতিনিধি : পর্যটন স্পট লালাখালে ডুবে মারা গেছেন সিলেটের এক তরুণ ব্যবসায়ী। নিহত ফয়েজ আহমেদ চৌধুরী সিলেট নগরের শিবগঞ্জ মৌচাক আবাসিক এলাকার বাসিন্দা ও সিলেট-কুশিয়ারা লায়ন্স ক্লাবের সাধারণ সম্পাদক।

বৃহস্পতিবার বিকেল ৪টায় নৌকা উল্টে পানিতে ডুবে তার মৃত্যু ঘটে।

জৈন্তাপুর থানার ওসি মো. ওমর ফারুক জানান, রিপন তাঁর তিন বন্ধুর সঙ্গে লালাখালে বেড়াতে গিয়েছিলেন। নৌকায় চড়ে তারা ছইর উপর উঠে ছবি তুলছিলেন। এসময় তাদের নৌকা উল্টে গেলে সবাই পানিতে পড়ে যান। অন্যরা সাতরে তীরে উঠতে পারলেও রিপন সাতার না জানার কারণে উঠতে পারেননি। পরে তাকে উদ্ধারে করে প্রথমে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন