৩১ জানুয়ারি ২০২৩
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলোনী গ্রামে অবস্থিত আশ্রয়ণ প্রকল্পের প্রতি ঘরে-ঘরে গিয়ে কম্বল বিতরণ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকা।
মঙ্গলবার রাতের বেলা প্রচন্ড শীতের মাঝে গাড়ীতে করে কম্বল নিয়ে উপজেলার বিভিন্ন অফিসার-সহ আশ্রয়ণ প্রকল্পের গরীব, অসহায় শীতার্ত মানুষের নিকট কম্বল নিয়ে ছুটে যান তিনি।
অসহায় শীতার্ত মানুষদের কাছে এসে নিজ হাতে প্রত্যেক ঘরে ঘরে গিয়ে তাদের মাঝে কম্বল বিতরণ করেন। এসময় উপজেলা কৃষি অফিসার শেখ মোহাম্মদ মহসিন , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমেদ,বাংলাবাজার ইউপি চেয়ারম্যান শেখ আবুল হোছাইন,প্রেসক্লাবের সহসভাপতি এম এ মোতালিব ভুইয়া, ইউপি সদস্য আব্দুল কাদির, রাশিদা বেগম প্রমুখ।