৩১ অক্টোবর ২০২২
আজকের সিলেট ডেস্ক : আগামী ১৫ নভেম্বর থেকে অফিস সকাল ৯টায় শুরু হবে। শেষ হবে বিকেল চারটা।
সোমবার এই সিদ্ধান্তের বিষয়টি গণমাধ্যমকর্মীদের জানান মন্ত্রিপরিষদ সচিব। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে গত ২২ আগস্ট বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সময়সূচি নিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়, সরকার ২৪ আগস্ট থেকে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্ধারণ করল-
ক) রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।
(খ) শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি।