২৭ জানুয়ারি ২০২৩
মোঃ ফারুক মিয়া, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে : ঢাকা পর্ব এবং চিটাগং পর্বে সিলেটের দুর্দান্ত ইনিংস থাকলেই সিলেট ক্রিকেট স্টেডিয়ামের প্রথম ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে। (বিপিএল) এখন চায়ের রাজধানী সিলেটে। নিজেদের ভেন্যুতে প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করছে সিলেট। তবে পাওয়ারপ্লেতেই ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকারের।
রংপুরের বোলাররা শুরু থেকেই চটে উঠপ সিলেটের ব্যাটিং লাইনকে বিপর্যয়ে ফেলার জন্য । টম মোরেসকে ২ রানে ফিরিয়ে দেন আজমতউল্লাহ ওমরজাই। এরপর নাজমুল শান্তকে ৯ রানে ফেরান শেখ মেহেদী। ২ উইকেট হারিয়ে সিলেটের রান দাঁড়ায় ৩ ওভারে ১২ রান। চতুর্থ ওভারে আজমতউল্লাহ ওমারজাইয়ের তোপের মুখে পড়ে টেবিল টপাররা। পরপর দুই বলে মুশফিকুর রহিম ও তৌহিদ হৃদয়কে ফেরান । পরের ওভারে জাকির হাসানকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন শেখ মেহেদী। ১৬ রানে ৫ উইকেট নিয়ে পাওয়ার প্লে শেষ করে মাশরাফি বিন মুর্তজার দল সিলেট। পরে মাশরাফি এবং তানজিম হাসান সাকিবের দুর্দান্ত ছক্কায় বড় রান সংগ্রহ করতে চাইলে হাসান মাহমুদের বলে আউট হন মাশরাফি বিন মতুর্জা তার সংগ্রহ ছিল ২১ বলে ২১ রান যার মধ্যে ছিল ২ টি ছক্কার মার এবং তানজিম হাসান সাকিব করেন ৩৬ বলে ৪১ রান ২ ছয় ও ৫ টি চারে সাজানো ছিল তার ইনিংস। আমির করেন ৯ বলে ৩ রান এবং রেজাউর রহমান রাজা করেন ৮ বলে ৩ রান। যার ফলে তানজিমের দুর্দান্ত ইনিংসের সুবাদে সিলেটের মোট সংগ্রহ দাঁড়ায় ২০ ওভার শেষে ৯২ রান ৯ উইকেটের বিনিময়ে।
মেহেদি হাসান ২, আজমাত উল্লাহ ৩, হারিছ রউফ ১, হাসান মাহমুদ ৩ উইকেট শিকার করেন। রংপুর রাইডার্সের লক্ষ্য মাত্রা ৯৩ রান।