১৯ সেপ্টেম্বর ২০২৩


নওয়াগ্রামে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ: নিহত ১

শেয়ার করুন

নিজেস্ব প্রতিবেদক: সিলেট টু জকিগঞ্জ রাস্তার নওয়াগ্রাম নামক স্থানে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জয়নাল আহমদ নামে একজন নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত জয়নাল জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ডের শাহজালাল পুর গ্রামের আব্দুল আজিজের ছেলে।

জানা যায়, জয়নাল মোটরসাইকেল নিয়ে সিলেট মুখি ছিলেন-অপর দিক থেকে বেপরোয়া গতিতে পিকআপ ভ্যান এসে মোটর সাইকেলে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট উসমানী মেডিকেল কলেজে প্রেরণ করলে কর্তব্যরত ডাক্তার মৃত্যু ঘোষণা দেন।

জকিগঞ্জ থানার এসআই মফিদুল হক সজল দূর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, সংঘর্ষে মোটরসাইকেলচালক জয়নালের ডান পা ভেঙে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন