২৭ জানুয়ারি ২০২৩
মোঃ ফারুক মিয়া, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে : তৃতীয় দফায় চিটাগং ও ঢাকা পর্ব শেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্ব শুরু হচ্ছে আজ থেকে। সিলেটে এবারের আসরের প্রথম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। দুই দলের দুই পরবর্তনে একাদশ সাজিয়েছেন।
সিলেট স্ট্রাইকার্স একাদশ
মাশরাফি মর্তুজা, টম মরিস, নাজমুল হোসাইন শান্ত, জাকির হাসান, তৌহিদ হৃদয়, মুশফিকুর রাহিম, থিসারা পেরেরা, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, রেজাউর রহমান রেজা, তানজিম হাসান সাকিব
অতিরিক্ত : আকবর আলী, শামসুর রহমান শুভ, নাজমুল ইসলাম অপু, কলিন একারম্যান
রংপুর রাইডার্স একাদশ
নূরুল হাসান সোহান, নাঈম শেখ, রনি তালুকদার, শেখ মেহেদি হাসান, শামীম পাটুয়ারি, হাসান মাহমুদ, রবিউল হক, শোয়েব মালিক, মোহাম্মদ নেওয়াজ, হারিস রউফ, আজমাতউল্লাহ ওমারজাই।
অতিরিক্ত : রকিবুল হাসান, পারভেজ হোসেন ইমন, রিপন মন্ডল, এরন জনস।