৩১ অক্টোবর ২০২২


মধ্যনগরে আব্দুল মমিন উচ্চ বিদ্যালয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত

শেয়ার করুন

মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের আব্দুল মমিন উচ্চ বিদ্যালয়ে ম্যানিজিং কমিটির সভাপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।

রোববার দিবসে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইটিং কর্মকর্তা মাহববুল কবীর’এর সভাপতিত্বে অভিভাবক সদস্য,দাতা,মহিলা ও শিক্ষক প্রতিনিধি’র সর্ব্ব সম্মতিক্রমে বংশীকুন্ডা গ্রামের প্রয়াত আক্কেলআলী তালুকদারের পুত্র মোঃমহিবুল কিবরিয়ার নাম ঘোষণা করেন।এ সময় নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য আব্দুস সালাম, সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, ঢুলপুষি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠানের দাতা সদস্য মোঃ শামিউল কিবরিয়া তালুকদার, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

১৯৬১ সালে প্রতিষ্ঠিত ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আক্কেল আলী তালুকদারের জ্যেষ্ঠ পুত্র মহিবুল কিবরিয়া তালুকদার এর আগে আরও দুইবার ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন।

শেয়ার করুন