৩০ জানুয়ারি ২০১৮

ডেস্ক রিপোর্ট: সিলেটে পৌঁছেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান (বিজি-৬০১) সিলেট এম এ জি ওসমানী বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করে বলে বিমানবন্দরের একটি সূত্র নিশ্চিত করেছেন।
তাঁর আগমনে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নগরীর বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা যায়, কড়া পাহারায় রয়েছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
ওসমানী বিমানবন্দরের সাথে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে আইন-শৃংখলা বাহিনীর সদস্য সংখ্যাও।
তারা বলেন, র্যাব, পুলিশ এবং এপিবিএন নিরাপত্তার দায়িত্বে রয়েছে। আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী টহল দিচ্ছে নগরীতেও।
(আজকের সিলেট/৩০ জানুয়ারি/এইচআই/ঘ.)