২২ জানুয়ারি ২০২৩


সিলেটে সোমবার থেকে আবারো পরিবহণ ধর্মঘট

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের মুক্তির দাবিতে আগামীকাল সোমবার থেকে আবারো অনির্দিষ্টকালের জন্য পরিবহণ ধর্মঘট ডাক দিয়েছে সিলেট জেলা পরিবহণ ঐক্য পরিষদ। এছাড়া মঙ্গলবার থেকে বিভাগজুড়ে চলবে এ ধর্মঘট।

সিলেট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম জানান, দেড় মাস ধরে পরিবহণ শ্রমিক নেতা আলী আকবর রাজন কারাগারে বন্দি। তার জামিন হচ্ছে না। জামিন না হওয়া পর্যন্ত আমাদের এ ধর্মঘট চলবে। ধর্মঘটের সময় সকল ধরণের বাস, মিনিবাস, সিএনজি অটোরিকশা, লেগুনা, ট্রাক চলাচল বন্ধ থাকবে।

শেয়ার করুন