২৯ জানুয়ারি ২০১৮

শাবি প্রতিনিধিঃ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রিম মিউজিক্যাল ক্লাবের নতুন কমিটি বর্ধিত করা হয়েছে । রিম মিউজিক্যাল ক্লাব আয়োজিত এক বারবিকিউ পার্টিতে এ বর্ধিত কমিটির ঘোষণা দেন সভাপতি শাকিল আহমেদ ও সাধারণ সম্পাদক মোঃ মারুফ হোসাইন ।
বর্ধিত কমিটিতে ২০১৬-১৭ শিক্ষার্থীদের কো-ইসি হিসেবে ঘোষণা করা হয় । বর্ধিত কমিটিতে আছেন সফটওয়্যার এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষার্থী দীপ্ত মন্ডল, কৌশিক সরকার, মাসুম মল্লিক, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের নুহাশ হাসান, সুমিত চৌধুরী, বাসিমুদ্দিন তুহিন, একরামুল ইসলাম, আসিফ মেসবাহ, তীর্থ রয়, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের পঙ্কজ নন্দী, আকরাম কবির জয়, জাহিদ হাসান, অনিক রাজবংশী, সার্থক রেমা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাজিদ সাদমান, নৃবিজ্ঞান বিভাগের নুজহাত মুনাওয়ারা, আবাদুর রহমান সায়েম, পরিসংখ্যান বিভাগের তানভীন তামান্না, সমুদ্রবিজ্ঞান বিভাগের মারুফ হোসাইন, সৌরভ চাকমা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সি.এম. ফারহাত নোমান, আবরার সালেকীন রাইয়ান, আর্কিটেকচার বিভাগের আশফাকুর রহমান চৌধুরী, তন্ময় দে দীপ্ত, পদার্থবিজ্ঞান বিভাগের ফাতিন আল সাদাব।
উল্লেখ্য গত ৫ই জানুয়ারী বিশ্ববিদ্যালয় সেন্টারে নতুন কমিটির ঘোষণা দেওয়া হয় ।
(আজকের সিলেট/প্রতিনিধি/এইচঅাই/২৯ জানুয়ারী/ঘ.)