২৮ জানুয়ারি ২০১৮
ডেস্ক রিপোর্ট : দেশে ছুটিতে আসলেও গত ২৭দিন ধরে নিখোঁজ রয়েছেন আবুধাবি বিমানবন্দরে ইত্তেহাদ এয়ার ওয়েজের কার্গো শাখার কর্মী আব্দুল কাদির। তিনি মৌলভীবাজার জেলার বড়লেখার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের চান্দেরগুল গ্রামের মো. মাতাব উদ্দিনের ছেলে।
গত ১ ঢাকায় হযরত শাহজালাল বিমান বন্দরে ইমিগ্রেশন সম্পন্ন করেও আজ পর্যন্ত তিনি বাড়ি ফিরেননি। এ কারণে উদ্বিঘ্ন তার পরিবারের সদস্যরা। প্রতি বছরের ন্যায় এবারও তিনি বাৎসরিক ছুটিতে বাড়ি ফিরছিলেন। প্রবাসি মো.আব্দুল কাদির ব্যক্তিগত জীবনে বিবাহীত। তার এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে।
তার বৃদ্ধ মা-বাবা পুত্রের নিখোঁজ খবর শোনে অত্যন্ত কাতর ও শয্যাসায়ী। তারা মো. আব্দুল কাদিরের সন্ধানে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীসহ সকল মানবিক বোধ সম্পন্ন ব্যক্তির সদয় দৃষ্টি প্রত্যাশা করেন।
(আজকের সিলেট/২৮ জানুয়ারি/ডি/এমকে/ঘ.)