২৭ জানুয়ারি ২০১৮


বড়লেখায় মাদ্রাসা কমিটি নিয়ে সংঘর্ষে আহত ৩

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় চান্দ্রগ্রাম এইউ ফাজিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত তিন জন আহত হয়েছেন। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার চান্দ্রগ্রাম এইউ ফাজিল মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।

বড়লেখা থানার এসআই শরিফ আহমদ জানান, দীর্ঘদিন ধরে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ময়নুল ইসলাম ও সাবেক সভাপতি আলাল হোসেনের মধ্যে বিরোধ চলে আসছিল। শনিবার বর্তমান সভাপতি ময়নুলকে বরখাস্ত করা নিয়ে দু’পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় সংঘর্ষে উভয়পক্ষের অন্তত তিন জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

(আজকের সিলেট/২৭ জানুয়ারি/ডি/এসটি/ঘ.)

শেয়ার করুন